আমের দামে ভয়াবহ ধস উঠছে না খরচও


প্রকাশিত: ১২:০০ ২ জুন ২০২৬
রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাটে ঈদুল আজহাকে কেন্দ্র করে আমের বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা দিয়েছে। গুটি আম মাত্র ৪০০ থেকে ৭০০ টাকা মণ এবং গোপালভোগ ১২০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে আমচাষি ও ব্যবসায়ীরা উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মানুষের আগ্রহ এখন মাংসের দিকে বেশি থাকায় আমের চাহিদা কমেছে। পাশাপাশি পরিবহন ও কুরিয়ার সেবায় কিছুটা স্থবিরতা থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহও কমে গেছে। ফলে বাজারে দাম দ্রুত নেমে এসেছে।
আমচাষিদের অভিযোগ, বর্তমান বাজারদরে সার, কীটনাশক, শ্রমিক ও বাগান পরিচর্যার খরচও উঠছে না। অনেকেই বলছেন, গত বছরের মতো এবারও লোকসানের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে গুটি ও গোপালভোগ আমের দাম প্রত্যাশার তুলনায় অনেক কম।
তবে হিমসাগর বা ক্ষিরসাপাত আম তুলনামূলক ভালো দামে বিক্রি হচ্ছে। বর্তমানে এই জাতের আম ১৫০০ থেকে ১৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের আশা, ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষ আম কেনা শুরু করলে বাজারে চাহিদা বাড়বে এবং দামও কিছুটা স্বাভাবিক হবে।
কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর রাজশাহীতে আমের উৎপাদন বেড়েছে। জেলায় ১৯ হাজার ৬২ হেক্টর বাগান থেকে প্রায় ২ লাখ ৪৪ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিক উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিও বাজারে দামের ওপর প্রভাব ফেলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও



