নির্বাচনের আগে গণভোট অপরিহার্য: ইসলামী আন্দোলন


প্রকাশিত: ০৫:০৪ ২১ অক্টোবর ২০২৫
রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দল দুটি তাদের চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপ হিসেবে সোমবার এই কর্মসূচি পালন করে। মিছিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, “পুরনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। জুলাইয়ের রক্ত ও ত্যাগের পর আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ কেউ পাবে না। নির্বাচনের আগে গণভোটের আয়োজন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। দেশে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারের সদিচ্ছা ও আচরণের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। এত রক্ত ও ত্যাগের পরও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়?”
এ সময় আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করেছে ইসলামী আন্দোলন। দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মাওলানা শেখ ফজলে বারী মাসউদ শিক্ষক আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং সরকারের প্রতি শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান।
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ ঘোষণা করলেও এখনো তার আইনি ভিত্তি তৈরি ও বাস্তবায়ন আদেশ জারি করতে পারেনি। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। তাই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন বা সংস্কারের কোনো মূল্য নেই। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের মাধ্যমে তার শক্তিশালী আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”
মিছিলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




