১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না জানালে এনসিপির বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি


প্রকাশিত: ০৩:৩৮ ১৪ অক্টোবর ২০২৫
রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বাছাই করে জানাতে নির্দেশ দিয়েছে ইসি। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে দলটির প্রতীক নিয়ে ইসি নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে কমিশন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। তারা যদি ১৯ অক্টোবরের মধ্যে তালিকা থেকে প্রতীক না বেছে নেয়, তাহলে কমিশন নিজের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্ধারণ করবে।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছে। তবে ইসির বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা প্রতীক দলটিকে বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।
ইসি এর আগে এনসিপিকে নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করে জানাতে চিঠি পাঠিয়েছিল। ৭ অক্টোবরের মধ্যে প্রতীক নির্বাচন করে জানাতে বলা হয়েছিল। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও এনসিপি তাদের পূর্বের অবস্থানেই অনড় থেকে আবারও ‘শাপলা’ প্রতীকের দাবি জানিয়েছে।
এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনসিপি শাপলা প্রতীক চাইলেও বিধিমালায় না থাকায় তা দেওয়া সম্ভব নয়। কমিশনের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন ইসি মনে করছে না।”
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রতীক নির্ধারণ নিয়ে কমিশন ইতোমধ্যে অভ্যন্তরীণ আলোচনা করেছে। এখন এনসিপি সময়মতো বিকল্প প্রতীক না জানালে, ইসি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদের জন্য একটি প্রতীক বরাদ্দ করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




