খালেদা জিয়া সুস্থ, নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু


প্রকাশিত: ০৬:৩২ ৩০ জুলাই ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “আমাদের দলীয় নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন এবং তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন।” ফেনীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মিন্টু বলেন, “নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবার জানা। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ এখানে বিএনপিই জয়লাভ করবে। আমরা নির্বাচন নিয়ে চিন্তিত নই।”
তিনি আরও বলেন, “লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। আমরা সেটির প্রতি আস্থা রাখি। আশা করি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যদিও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জানুয়ারিতেই হতে পারে।”
আওয়াল মিন্টু বলেন, “২০০৬ সাল থেকে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাইছি, সেটা ঠিক নয়। গত ১৯ বছর আমরা আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও বাধা মোকাবিলা করে এসেছি। সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে কখনো ভালো শাসন সম্ভব নয়।”
তিনি আরও অভিযোগ করেন, “২০০৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। ২০০৬ সাল থেকে দেশে কার্যকর কোনো নির্বাচনকালীন সরকার নেই। প্রায় দুই যুগ ধরে নির্বাচিত সরকার অনুপস্থিত। আর এ কারণেই দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়নি। একটি জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”
বিএনপির এই শীর্ষ নেতা তাঁর বক্তব্যে আগাম নির্বাচনের সম্ভাবনা, খালেদা জিয়ার অংশগ্রহণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




