মেজাজ হারিয়ে কর্মীকে চড় মারলেন মির্জা ফখরুল


প্রকাশিত: ০৪:০৭ ৩ নভেম্বর ২০২৪
ভিড়ের মাঝে ধাক্কা লেগে মেজাজ হারিয়ে নিজ দলের কর্মীকে থাপ্পড় মেরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গেলে এ ঘটনা ঘটে।
এদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের নিয়ে আসে ফখরুল।
ফখরুলের মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জিয়ার সমাধিস্থলে ঢোকার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন ফখরুল। এসময় তিনি দলের এক কর্মীকে থাপ্পড় মেরে বসেন।
এরপর মেয়র হিসেবে শপথ নেয়া শাহাদাতসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে সাংবাদিকদের তিনি কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করায় বিচার ব্যবস্থা ও বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা কেড়ে নিয়েছিল।’
আদালতের রায় মেনে শাহাদাতকে শপথ পড়ানোয় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘এভাবেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করেছে।’
ফ্যাসিবাদ যেন আবারও ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে নজর রাখার পরামর্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে এই প্রত্যাশা করি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




