পঞ্চগড় নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ২৭ অক্টোবর দুপুরে এ উপলক্ষ্যে জেলা যুবদলের আয়োজনে শোভাযাত্রা শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওহাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। দ্রুত নির্বাচন না দিলে ষড়যন্ত্রকারীরা সফল হবে।
এদিকে পঞ্চগড় শহরে জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ও জেলা জজকোর্টে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর আদম সুফি প্রমুখ। জেলার পাঁচ উপজেলাতেই পালিত হচ্ছে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ





