মানুষকে গুমের পর গুম করেছে হাসিনা


প্রকাশিত: ০৪:২১ ১৪ সেপ্টেম্বর ২০২৪
হাজার বছরেও শেখ হাসিনার মতো নির্মম কারো জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মুফতি মামুনুল হক।
তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনিভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযঞ্জ চালানো যায়, যা আজ একাংশ শতাব্দীতে এসে কল্পনা করা কঠিন। এ জন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মত এতো নির্মম, এতো বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয়। এ নির্মমতার শিকার হয়েছে আমাদের কোমলমতি ছাত্ররা। শিকার হয়েছে সাধারণ জনতা ও মাদরাসা ছাত্ররা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের আয়োজনে শহরের পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, মানুষকে গুমের পর গুম করেছে হাসিনা, মানুষ এখন তাদের স্বজনদের জন্য হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে, তাদের ফিরে ফিরে আসার অপেক্ষায় থাকে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশের চিত্র। এই বাংলাদেশ গড়ার জন্য এই দেশের হাজারো মানুষ রক্ত দেয়নি, এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা আল্লাহ বিতারিত করে সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতির কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হল- শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। ১৯৭৫ সালে তার বাবাকে কেন হত্যা করা হয়েছিল সে কথা তিনি ভুলে গেছেন। একাত্তরে হাজার হাজার মানুষ মারা গেছে তাদের প্রতি মায়া নাই, মায়া শুধু শেখ পরিবারের জন্য। বঙ্গবন্ধুর রক্তের যেমন দাম আছে তেমনি সাধারণ মানুষের রক্তেরও দাম ছিল।’
খেলাফত মজলিসের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা এই দেশকে স্বাধীন রাখতে চান নাই, মানুষকে বিদ্যুৎ বন্ধ করে দিতে চেয়েছিলে, পদ্মা সেতু মনে হয় শেখ হাসিনার বাবার টাকায় করেছিলে। শেখ হাসিনা মনে মনে ভেবেছিল তোমরা বেশি বুঝবা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানিয়ে দিব।’
‘সীমান্তের ওপার থেকে আপা সংবাদ পাঠায় চট করে দেশে ঢুকে পড়ার পায়তারা করা হচ্ছে, আপা যেখানে আছেন ভালো আছেন সময় মতো আমরা ধরে নিয়ে আসবো এর আগে দেশে ঢুকার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে আর বাঁচবেন না।’-যোগ করেন এই নেতা।
সমাবেশে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলার সভাপতি হাফেজ এনামুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




