ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয় : বিএনপি


প্রকাশিত: ০৫:২৪ ৯ সেপ্টেম্বর ২০২৪
ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে আচরণ ও রাজনীতি, সেটা কোন প্রেক্ষাপটে কীভাবে করছে, তা তারাই ভালো বোঝেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ ভারত সবসময় একটা প্রভুত্বের রাজনীতি পার্শ্ববর্তী দেশের সঙ্গে করে। যেটা ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের সদস্যদের সঙ্গে দুইবার দেখা করেছি। প্রতিবারই বলে এসেছি তারা যেসব সংস্কার করতে চান, সেগুলো ঘোষণা করে জনগণের সামনে তুলে ধরতে। সেগুলো সংস্কারের সময় নির্ধারণ করা, যাতে করে একটা যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে। জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে তুলে দিতে পারে, সেই ব্যাপারে অনুরোধ করেছি।
আওয়ামী ফ্যাসিবাদী আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নারী-শিশু, ছাত্র-জনতা সবাই জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



