কুড়িগ্রামের নাগেশ্বরী যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বপদে বহাল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সদ্য বহিস্কৃত উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রেখেছেন কেন্দ্রীয় কমিটি। ৭ সেপ্টম্বর যুব দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি চিঠি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেজবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে কলেজ মোড়ে বৈষম্য বিরোধী এক সমন্বয়ককে মারধরের অভিযোগ ওঠে। পরে ৬ সেপ্টম্বর সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের দুজনকে বহিষ্কার করেন কেন্দ্রীয় কমিটি। পরে বিষয়টি যাচাই বাছাই করে সত্যতা না পেয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও তাদের দুজনকে স্বপদে বহাল রাখার একটি চিঠি কেন্দ্রীয় যুবদলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু জানান,আমার বিরদ্ধে বৈষ্যম্য বিরোধী ছাত্রদের আক্রমণের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং ব্যাক্তিগত অন্তর্দলীয় কোন্দলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফায়দা নেয়ার অপচেষ্টা মাত্র।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা




