রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তীকালীন সরকারের

প্রকাশিত: ০৪:৩৯ ৩১ আগস্ট ২০২৪
শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৭টি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় শুরু করেন তিনি। বিকেল ৩টার আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা প্রবেশ করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফ। তার প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন।
হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। তার সঙ্গে আছেন আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী।
খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রতিনিধি দলে রয়েছেন দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন।
জমিয়তে উলামে ইসলামের একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি।
নেজামী ইসলামের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। তার সঙ্গে আছেন মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম।
খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেন নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামেদি।
ইসলামী আন্দোলন, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন দিচ্ছেন চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম। তার সঙ্গে মুফতি ফয়জুল করীম, অধ্যক্ষ ইউনুস আহমেদ, মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম।
বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচঘণ্টা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। তবে আজকে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




