জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো আশ্রয় থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০২:৪৪ ৩১ মে ২০২৬
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধী চক্রের কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধী গোষ্ঠীকে সেখানে নিরাপদ আশ্রয় গড়ে তুলতে দেওয়া হবে না।
শনিবার চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে এলাকাটিতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, অতীতে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কাউকে হঠাৎ উচ্ছেদ করা হবে না। বরং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই পুনর্বাসনের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করবে। এ বিষয়ে কোনো গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।
এলাকার উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর অবকাঠামো সম্প্রসারণ এবং সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের পাশাপাশি আশপাশের অপরাধপ্রবণ এলাকাগুলোতেও অভিযান জোরদার করা হবে। জনগণের সহযোগিতায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত রোনালদো, জবাব দিলেন নিজের মতো করে
- বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম শিকার মিগেল আলমিরন
- ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক
- রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে চাকরির সুযোগ
- সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল
- ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’
- সাভারে নাশকতা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
- ইরানের চেয়ে তুরস্কই ইসরায়েলের বড় দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ: হিব্রু সংবাদপত্র
- ধাপে ধাপে হবে স্থানীয় সরকার ভোট, শেষ হতে পারে ২০২৭ সালে
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে
- রাজনৈতিক জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী তার পা ধরতে বাকি রেখেছিলেন
- নদী কি এখন লাশ গুমের ‘নিরাপদ স্থান’? ৫ বছরে উদ্ধার ২০৬৪
- নেইমারের জন্য বিশাল ত্যাগ স্বীকার ভিনিসিয়ুস জুনিয়রের
- রাতের আঁধারে ফিলিস্তিনিদের ভেড়া চুরি , সিসি ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য
- চট্টগ্রামে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন যাচ্ছে মেডিক্যাল অক্সিজেন হিসেবে হাসপাতালে




