সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন, ক্ষোভে ফুঁসলেন প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১২:১৭ ৪ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছে তিনি দেখেন, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই তখনও কর্মস্থলে উপস্থিত নন।
সরকারের একজন মন্ত্রীর এমন হঠাৎ উপস্থিতিতে অফিসজুড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। প্রতিমন্ত্রী প্রায় আধা ঘণ্টা বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন, যা স্থানীয়দের নজর কাড়ে।
নির্ধারিত সময় পার হওয়ার পরও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত গণমাধ্যমের সামনে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন—রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা ও জনসেবায় বিঘ্ন ঘটালে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না। বিশেষ করে ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনার পর অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




