এমপি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার


প্রকাশিত: ১১:৫৬ ১৩ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ উঠে এলে ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শেখ মো. সাজ্জাদ আলী বলেন, “আমরা মূল সন্দেহভাজনকে—প্রাইম টার্গেট—শনাক্তের চেষ্টা চালাচ্ছি। ঘটনার পর এখনো ২৪ ঘণ্টা পূর্ণ হয়নি। আশা করছি খুব শিগগিরই হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে।”
হামলার ঘটনায় একাধিক ব্যক্তি বা কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ মূল অভিযুক্তকে খুঁজছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”
শনাক্ত হওয়া সন্দেহভাজনের নাম প্রকাশের বিষয়ে তিনি বলেন, “তদন্তের স্বার্থে এখনই কোনো নাম প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা তাকে খুঁজছি এবং এ বিষয়ে জনগণের সহযোগিতাও চাওয়া হয়েছে। আশা করছি দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।”
ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




