খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফুলেল শুভেচ্ছা


প্রকাশিত: ০১:৫৩ ১৬ আগস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান চেয়ারপারসনের একান্ত সচিব।
এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়া পল্টন ও গুলশানে দোয়া মাহফিল, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। এসব অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা, গণতন্ত্রের জন্য তার আপোষহীন সংগ্রাম এবং জেলজীবনের নির্যাতনের কথা তুলে ধরেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “দলের দুর্দিনে খালেদা জিয়া দৃঢ় মনোবল নিয়ে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্রের প্রশ্নে তার নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি ভালোবাসা তুলনাহীন।”
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করলে ভয়ংকর পরিণতি হতে পারে। অন্যদিকে, বিএনপির উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সতর্ক করে বলেন, যদি নির্বাচন দিতে ব্যর্থ হন তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে।
গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এতে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




