জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা: “নতুন বাংলাদেশ গড়তে ফেব্রুয়ারিতেই নির্বাচন”


প্রকাশিত: ০১:২৩ ৬ আগস্ট ২০২৫
জাতির উদ্দেশে দেওয়া এক আবেগঘন ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভাষণে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন—এবারের নির্বাচন হোক শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতন্ত্রের এক উজ্জ্বল নিদর্শন।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, এই নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এক মাইলফলক হোক। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।”
ভাষণে তিনি বিশেষভাবে উল্লেখ করেন—এই নির্বাচন যেন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য না হয়ে, দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণে গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এটি দেশের ইতিহাসে একটি স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি আজ (বুধবার) থেকেই শুরু হবে। তিনি বলেন, “সকল স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন সবাই মানসিকভাবে প্রস্তুতি নেয় এই মহা আয়োজনের জন্য।”
ভাষণে তিনি প্রবাসী ভোটারদের কথাও স্মরণ করেন। বলেন, “এই প্রথমবার আমরা চাই প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে। তারা আমাদের জাতীয় উন্নয়নের অংশীদার—তাদের অংশগ্রহণ জরুরি।”
ভাষণের একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন অংশ ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তিনি বলেন, “গত বছরের জুলাই গণঅভ্যুত্থান দিবসে যারা শহীদ হয়েছেন, আমি তাঁদের স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। ছাত্র, শ্রমিক, নারী—সবাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “তাদের এই আত্মত্যাগই আজ আমাদের স্বাধীন ও গণতান্ত্রিক চেতনাকে আবার জাগ্রত করেছে। যারা পঙ্গু হয়েছেন, চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন—তাঁদের প্রতি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
শেষে ড. ইউনূস বলেন, “দেশের মানুষ যেন নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পায়, নিজেদের সরকার নিজেরা নির্বাচন করতে পারে—এটাই আমাদের লক্ষ্য। এই পথচলায় আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে আমরা একসঙ্গে গড়ে তুলতে পারি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বপ্নময় বাংলাদেশ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



