জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় দাস!


প্রকাশিত: ০৪:০৯ ৩০ এপ্রিল ২০২৫
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
আদালতের রায়ের পর প্রতিক্রিয়ায় চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, “হাইকোর্টের এই আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।”
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় চিন্ময়ের সঙ্গে আরও ১৮ জনকে আসামি করা হয়।
এরপর ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
পরবর্তীতে ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময়, যার শুনানি শেষে আজ তাকে জামিন দেওয়া হলো।
চিন্ময়ের জামিনে মুক্তি সুনিশ্চিত হলেও মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান।
বিজ্ঞাপন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া