১৫ লাখ নতুন কর্মী নিবে আরব আমিরাত ও সৌদি আরব


প্রকাশিত: ০৯:০৫ ২৮ ডিসেম্বর ২০২৫
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রভাবে চাকরি সংকোচনের আশঙ্কা তৈরি হলেও মধ্যপ্রাচ্যে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক নতুন কর্মীর চাহিদা তৈরি হবে। ২০২৫ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক সার্ভিসনাউ ও যুক্তরাজ্যভিত্তিক পিয়ারসনের যৌথ এক বৈশ্বিক গবেষণায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে এই দুই দেশে মিলিয়ে ১৫ লাখেরও বেশি অতিরিক্ত কর্মীর প্রয়োজন হবে। জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, এআই কাজের ধরন বদলালেও মানুষের প্রয়োজন কমাচ্ছে না। বরং উৎপাদনশীলতা বাড়ার ফলে নতুন ব্যবসা ও প্রকল্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে দক্ষ জনশক্তির চাহিদাও বাড়ছে। বিশেষ করে নির্মাণ, পর্যটন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিনির্ভর খাতে বড় ধরনের শ্রমঘাটতির আশঙ্কা রয়েছে।
সৌদি আরবে এই বাড়তি কর্মী চাহিদার পেছনে বড় ভূমিকা রাখছে দেশটির ‘ভিশন ২০৩০’ কর্মসূচি। মেগা প্রকল্প, লজিস্টিকস ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগের কারণে দেশটির শ্রমবাজার আগামী কয়েক বছরে প্রায় ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও শ্রমবাজার দ্রুত বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির শ্রমশক্তি প্রায় ১২ দশমিক ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল দক্ষতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এই দুই দেশে আগামী দিনে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার