স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি


প্রকাশিত: ০২:০৪ ২৪ অক্টোবর ২০২৬
শীতের রাতে ভালোবেসে উষ্ণতা দিতে স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন স্বামী, আর তাতেই ঘটে গেল চরম বিপত্তি। সামান্য আলিঙ্গনের চাপ সহ্য করতে না পেরে ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর এবং ফাটল ধরেছে আরও একটিতে। চীনের এই অদ্ভুত ও বেদনাদায়ক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানা গেছে, ওই নারী তীব্র হাড়ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগে ভুগছিলেন।
চীনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শীত লাগছে জানানোর পর ওয়াং পদবির এক ব্যক্তি স্ত্রীকে স্বাভাবিকভাবেই জড়িয়ে ধরেন। কিন্তু আলিঙ্গনের মুহূর্তেই হাড় ভেঙে যাওয়ার মটমট শব্দ শোনা যায় এবং তীব্র যন্ত্রণায় ওই নারী মেঝেতে লুটিয়ে পড়েন। শুরুতে বিষয়টি এতটা গুরুতর বুঝতে না পেরে সারা রাত কষ্ট সহ্য করার পর সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুকের সিটি স্ক্যান পরীক্ষায় পাঁচটি পাঁজর ভাঙা ও একটিতে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ৪৫ থেকে ৫০ কেজি ওজনের ওই নারী দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত ডায়েট করতেন এবং নিয়মিত রাতের খাবার বাদ দিতেন। এর পাশাপাশি তিনি রোদের সংস্পর্শে যেতেন না বললেই চলে এবং দিনের অধিকাংশ সময় বাড়ির পাশের দোকানেই কাটাতেন। এসব অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে তার হাড় মারাত্মকভাবে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছিল।
উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তরুণ বয়সে সাধারণ আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়া অত্যন্ত বিরল এক ঘটনা। তবে আঘাতের ফলে ফুসফুসে কোনো জটিলতা তৈরি না হওয়ায় তাকে অস্ত্রোপচার করাতে হয়নি। ওষুধ, বিশেষ প্যাচ ও পূর্ণ বিশ্রামের মাধ্যমে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




