স্পনসর ছাড়াই পাঁচ বছরের আমিরাত ভিসা, আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র


প্রকাশিত: ০৩:০৩ ১৭ জুলাই ২০২৬
দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত ভ্রমণকারীদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু রয়েছে। এই ভিসার মাধ্যমে কোনো স্থানীয় স্পনসর বা আমন্ত্রণকারী ব্যক্তি ছাড়াই পাঁচ বছরের মধ্যে একাধিকবার আমিরাতে প্রবেশ করতে পারবেন বিশ্বের যেকোনো দেশের নাগরিক।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি পোর্টাল ও দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স—জিডিআরএফএর তথ্য অনুযায়ী, ভিসাধারীরা প্রতিবার দেশটিতে প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে অবস্থানের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে। তবে এক বছরে আমিরাতে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।
পাঁচ বছর মেয়াদি হলেও এটি কোনো আবাসিক বা কর্মসংস্থান ভিসা নয়। ভিসার বৈধতার মধ্যে একজন পর্যটক একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিবার অবস্থানের নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে।
এই ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ অবশিষ্ট থাকা পাসপোর্টের কপি। আবেদনকারীর আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে।
ব্যাংক স্টেটমেন্টে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যালেন্স থাকার প্রমাণ থাকতে হবে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে কার্যকর স্বাস্থ্যবিমা এবং নিশ্চিত রিটার্ন বা পরবর্তী গন্তব্যের বিমান টিকিট জমা দেওয়া বাধ্যতামূলক।
এই ভিসার অন্যতম সুবিধা হলো, আবেদন করতে সংযুক্ত আরব আমিরাতে কোনো স্থানীয় স্পনসর, আত্মীয় বা হোস্টের প্রয়োজন হয় না। নির্ধারিত আর্থিক ও অন্যান্য শর্ত পূরণ করে আবেদনকারী নিজ উদ্যোগেই সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তবে ভিসার অনুমোদন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আবেদনকারীর জাতীয়তা, ভ্রমণের উদ্দেশ্য ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র, ফি বা আর্থিক জামানত চাওয়া হতে পারে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ভিসা শুধু পর্যটন ও ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। পর্যটক বা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে চাকরি বা কোনো ধরনের পেশাগত কাজ করা আইনত নিষিদ্ধ। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, ভিসা বাতিল অথবা অন্যান্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
আবেদনের আগে জিডিআরএফএ দুবাই অথবা সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সংযুক্ত আরব আমিরাত সরকারের সরকারি পোর্টাল, জিডিআরএফএ দুবাই ও এমিরেটস নিউজ এজেন্সি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সীমান্তে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা
- গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার
- ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সামাজিক মাধ্যমে আলোচনা
- গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন
- রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড, ৬ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়
- সৌদি-পাকিস্তান-তুরস্কের ‘মক্কা চুক্তি’, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ?
- ১/১১-তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- শ্রীপুরের কৃতি সন্তান লায়ন গনি মিয়া বাবুল পেলেন ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’
- পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ যুবককে পুলিশে সোপর্দ করল মাদক নির্মূল কমিটি
- রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ২০২১ সালের গ্রেপ্তার ছিল ‘বেআইনি’, দাবি পরীমণির
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- কেইন না হালান্ড-সেরা কে, তুলনা এড়িয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক




