আরব সাগরে পাঁচ ক্রুসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ


প্রকাশিত: ১২:৪১ ৮ জুলাই ২০২৬
সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে যাত্রা করা একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি।
পাকিস্তানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কে-২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি শারজাহ থেকে করাচির উদ্দেশে রওনা হয়। পথে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাডার তথ্যের বরাতে কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে দেখা যায়। একই সময় বিমানটির গতিপথেও হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটি রাডারের বাইরে চলে যায়।
ঘটনার পরপরই সমুদ্র এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত করতে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করছে।
তবে বিমানটি কী কারণে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। নিখোঁজ পাঁচ ক্রু সদস্যের পরিচয়ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




