বড্ড দেরি করে ফেলেছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য: ট্রাম্প


প্রকাশিত: ০৫:৪৩ ১০ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকলেও তেহরান অতিরিক্ত সময় নষ্ট করেছে। এর ফলে এখন দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতাকেও তীব্রভাবে সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং তাদের নৌ ও বিমান শক্তি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের সাবেক প্রভাবশালী শক্তি উল্লেখ করে বলেন, দেশটি এখন আর আগের অবস্থানে নেই।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি লাভজনক সমঝোতায় পৌঁছানোর সুযোগ ইরানের সামনে ছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনায় গড়িমসি করায় সেই সুযোগ নষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরান কথায় বেশি এবং কাজে কম বিশ্বাস করে, যার ফল এখন তাদের ভোগ করতে হবে।
তবে ‘চড়া মূল্য’ বলতে তিনি কী ধরনের পদক্ষেপ বা প্রতিক্রিয়ার কথা বোঝাচ্ছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




