‘আমি মোদিকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু’: ডোনাল্ড ট্রাম্প


প্রকাশিত: ০৪:৩৭ ২৫ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তাও দেন।
রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বড় পর্দায় ফোনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প মোদির নেতৃত্বের প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। তার বক্তব্যে দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
অনুষ্ঠানে ট্রাম্প নিজের দেশের অর্থনৈতিক অগ্রগতি ও শেয়ারবাজারের সাফল্যের কথাও তুলে ধরেন। একইসঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাজেরও প্রশংসা করেন।
অন্যদিকে, ভারত সফররত মার্কো রুবিও জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। তার মতে, এই চুক্তি দুই দেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে কূটনৈতিক মহলে আলোচনা চলছে, ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




