পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা


প্রকাশিত: ১২:২১ ২৪ মে ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিয়ে হত্যার পর এক ভারতীয় প্রবাসী মা নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
গালফ নিউজের বরাতে জানা যায়, গত বুধবার (২৩ মে) আল-নাদহা এলাকার একটি উঁচু আবাসিক ভবন থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভবনের নিচ থেকে ওই নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভবনের নিরাপত্তাকর্মীদের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে তার পাঁচ বছর বয়সী মেয়েকে ভবনের ওপর থেকে নিচে ফেলে দেন। এরপর তিনি নিজেও একই ভবন থেকে লাফ দেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, বিকট শব্দ শুনে তারা বাইরে গিয়ে মা ও শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও জরুরি সেবায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ভবনটি ৩২ তলা বিশিষ্ট। নিচের কয়েকটি তলায় পার্কিং ও জিম রয়েছে, এরপর আবাসিক ইউনিট শুরু হয়। ঘটনার সময় মা ও শিশু ভবনের উচ্চতর একটি ফ্ল্যাট থেকে নিচে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী দুবাইয়ে কর্মরত ছিলেন। ঘটনার একদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়, যার পর পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল। স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




