ইরান যুদ্ধের প্রভাবে কালির সংকট, জাপানে ছাপা হচ্ছে সাদা-কালো চিপসের প্যাকেট


প্রকাশিত: ০৩:২৫ ১৩ মে ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরান যুদ্ধের প্রভাবে এবার বিশ্বজুড়ে দেখা দিয়েছে মুদ্রণকালির সরবরাহ সংকট। এর প্রভাব পড়েছে জাপানের জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান Calbee Inc.-এর ওপর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কালি সংকটের কারণে তাদের কিছু জনপ্রিয় পণ্যের রঙিন প্যাকেজিং সাময়িকভাবে সাদা-কালো করা হচ্ছে।
টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠানটি জানায়, জনপ্রিয় পটেটো চিপস ও সিরিয়ালের মোড়কের নকশায় পরিবর্তন আনা হলেও ভেতরের পণ্যের গুণগত মান অপরিবর্তিত থাকবে। আগামী ২৫ মে থেকে মোট ১৪টি পণ্যের লাইনে এই পরিবর্তন কার্যকর হবে। নতুন প্যাকেজিংয়ে রঙের ব্যবহার কমিয়ে মাত্র দুটি রঙে সীমাবদ্ধ রাখা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ায় পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ক্যালবি আরও জানায়, পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতেই তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পণ্য শুধু জাপানেই নয়, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় কাঁচামাল ও শিল্পপণ্যের ঘাটতি দেখা দিচ্ছে বিভিন্ন খাতে। তবে ক্যালবির সাদা-কালো প্যাকেজিং ব্যবস্থা কতদিন চালু থাকবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




