এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ, নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রে


প্রকাশিত: ১১:৫৫ ৭ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছে একটি ফেডারেল আদালত। প্রকাশিত এই নথিকে ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৬ মে) এক ফেডারেল বিচারকের নির্দেশে নথিটি প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।
প্রকাশিত হাতে লেখা ওই নোটে লেখা রয়েছে, “পৃথিবীকে বিদায় জানানোর সময়টি নিজে বেছে নিতে পারা একটি আনন্দের বিষয়।” এছাড়া সেখানে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ তদন্তের পরও তার বিরুদ্ধে নতুন কিছু পাওয়া যায়নি এবং পুরোনো অভিযোগ নিয়েই তাকে অভিযুক্ত করা হয়েছে।
নোটটি উদ্ধার করেছেন বলে দাবি করা হয়েছে এপস্টেইনের সাবেক সেলমেট ও সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টারটাগ্লিওন, যিনি বর্তমানে খুনের দায়ে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তার আইনজীবীরাই আদালতে নোটটি জমা দেন।
মার্কিন ডিস্ট্রিক্ট জজ কেনেথ কারাস বলেন, এটি একটি ‘বিচার বিভাগীয় নথি’ এবং জনগণের জানার অধিকার রয়েছে। তাই এটি গোপন রাখার কোনো আইনি ভিত্তি পাওয়া যায়নি। তবে বিচারক স্পষ্ট করেছেন, তিনি নোটটির সত্যতা যাচাই করেননি।
আদালতের নথি অনুযায়ী, হলুদ রঙের একটি লিগ্যাল প্যাডে লেখা এই নোটে এপস্টেইন ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “তোমরা আমার কাছে কী চাও—আমি কি কান্নায় ভেঙে পড়ব? এতে কোনো মজা নেই।”

২০১৯ সালের জুলাই মাসে যৌন পাচারের অভিযোগে আবারও গ্রেফতার হন এপস্টেইন। পরবর্তীতে ওই বছরের ১০ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটন কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করলেও শুরু থেকেই বিষয়টি নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল তদন্তকারীরা আগে কখনও এই নোট দেখেননি এবং বিচার বিভাগের প্রকাশিত বিপুল নথির মধ্যেও এটি ছিল না।
নোটটি প্রকাশের পর আবারও এপস্টেইনের মৃত্যু ও তার মামলাকে ঘিরে জনমনে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




