যুক্তরাষ্ট্র-ইসরায়েলের টার্গেট এখন ইরানের মসজিদ ও হাসপাতাল


প্রকাশিত: ০৫:০১ ৩ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানজুড়ে অন্তত ৩১৬টি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও চিকিৎসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য প্রকাশ করেছে।
সম্প্রতি শতবর্ষী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউটে ভয়াবহ হামলার পর বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ মানুষের জন্য অতি জরুরি চিকিৎসাসেবা অবকাঠামোগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।
পাস্তুর ইনস্টিটিউট ছাড়াও তেহরান প্রদেশের পশ্চিমে অবস্থিত তোয়াফোগ-ই দারু ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড প্রোডাকশন ইনস্টিটিউট এবং তেহরানের গান্ধী হাসপাতালও বড় ধরনের হামলার শিকার হয়েছে। এছাড়া পশ্চিম ইরানের কেরমানশাহে অবস্থিত ফারাবি হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এত বিপুলসংখ্যক চিকিৎসা কেন্দ্র ধ্বংস হওয়ার কারণে ইরানে মানবিক সংকট তীব্র হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা ন্যূনতম পর্যায়ে পৌঁছাতে না পারায় সাধারণ মানুষ এখন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




