ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের মিসাইল হামলা-তেলআবিবে বিস্ফোরণ, বহু আহত


প্রকাশিত: ১২:৫১ ১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) ছোড়া এই ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইলের আঘাতে বাণিজ্যিক রাজধানী তেলআবিবসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, ছোড়া মিসাইলগুলোর একটি সরাসরি বেনি ব্রাক এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে প্রথমে অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জনে। আহতদের মধ্যে এক কিশোরী গুরুতর অবস্থায় রয়েছে এবং আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিরা তুলনামূলকভাবে সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলি হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, ইরান থেকে মিসাইল নিক্ষেপের পরপরই মধ্যাঞ্চলজুড়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন স্থানে মিসাইল আঘাত হানার খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
হামলার পরপরই উদ্ধারকারী দল ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এই হামলাকে ঘিরে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




