আইপিএল বিতর্কের মধ্যেই ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি: ব্যয় ১,৪৬১ কোটি টাকা


প্রকাশিত: ০৯:৪১ ৬ জানুয়ারী ২০২৬
চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।
বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চলতি বছরের জন্য ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে নির্ধারিত পরিমাণ ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করে। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে প্রয়োজনীয়তা ও চুক্তির শর্ত বিবেচনায় অনুমোদন দেয়। উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন আগেই ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের জন্য মেয়াদি চুক্তির আওতায় নেগোসিয়েশনের মাধ্যমে মূল্য নির্ধারণ করে এই ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি অনুযায়ী ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
চুক্তির শর্ত অনুযায়ী প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ধরা হয়েছে ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইজ নির্ধারণ করা হয়েছে ৮৩.২২ মার্কিন ডলার। বাংলাদেশ ২০১৬ সাল থেকে ১৫ বছর মেয়াদি এই চুক্তির আওতায় নুমালীগড় রিফাইনারি থেকে নিয়মিত ডিজেল আমদানি করে আসছে। পাশাপাশি ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি ডিজেল আমদানি শুরু হয়, যা পরিবহন ব্যয় ও সময় কমাতে সহায়ক হয়েছে।
এদিকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ার প্রেক্ষাপটে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ওঠে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্পষ্ট করে বলেন, নুমালীগড় থেকে ডিজেল আমদানির চুক্তি ১৫ বছরের পুরোনো। এটি বর্তমান সরকার নতুন করে করেনি; বরং পূর্বে সম্পাদিত চুক্তির আওতায় নিয়মিত সরবরাহের অংশ হিসেবেই ডিজেল আনা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




