যে দেশে আত্মহত্যায় ব্যর্থ হলেই মৃত্যুদণ্ড!


প্রকাশিত: ১১:৩৬ ২৫ অক্টোবর ২০২৫
উত্তর কোরিয়ায় আত্মহত্যা আগে থেকেই ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এবার সেই নিষেধাজ্ঞাকে আরও কঠোর করে তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কেউ আত্মহত্যার চেষ্টা করে যদি বেঁচে যান, তাহলে তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর আত্মহত্যার সংখ্যা বেড়েছে ৪০ শতাংশেরও বেশি।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, “উত্তর কোরিয়ার ভেতরে এখন তীব্র অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ অনাহারে কষ্ট পাচ্ছে, এমনকি ক্ষুধায় মৃত্যুর ঘটনাও ঘটছে।”
দেশটির রায়ংগং প্রদেশে অনুষ্ঠিত এক বৈঠকে বলা হয়, অনাহারে মৃত্যুর চেয়ে আত্মহত্যা সমাজে আরও বড় প্রভাব ফেলছে। বৈঠকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধে নীতি অনুমোদন করলেও কর্মকর্তারা কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছেন।”
উত্তর কোরিয়ার ভেতরের সূত্র জানায়, আত্মহত্যাকারীদের বড় অংশ দারিদ্র্য, খাদ্যসংকট ও জীবনযুদ্ধের চাপে এই পথ বেছে নিচ্ছে। কিন্তু এখন নতুন আদেশে আত্মহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরাও জীবন হারানোর ঝুঁকিতে পড়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





