৭ হাজার বছরের পুরনো ক্যানো আবিষ্কার!


প্রকাশিত: ০৭:০১ ২৯ সেপ্টেম্বর ২০২৫
ফ্লোরিডা, যা সাধারণত গলফ, হাঙরের কামড় এবং বজ্রপাতের জন্য পরিচিত, এবার নতুন এক অদ্ভুত ইতিহাসের জন্য সংবাদে এসেছে। ফোর্ট মায়ার্সের এক বাসিন্দার উঠোনে মাটি খুঁড়ে ২০২২ সালে আবিষ্কার হয় একটি প্রাচীন কাঠের ক্যানো। ধারণা করা হচ্ছে, হারিকেন ইয়ানের ধাক্কায় নদীর তলদেশ থেকে এটি ভেসে উঠে এসেছে।
রাজ্য প্রত্নতাত্ত্বিকরা দীর্ঘ সংরক্ষণের পর এই ক্যানোটি তাদের সংগ্রহে অন্তর্ভুক্ত করেছেন। ফ্লোরিডার ঐতিহাসিক সম্পদ বিভাগে ইতোমধ্যে ৪৫০টির বেশি প্রাচীন ক্যানো সংরক্ষিত আছে, তবে নতুন আবিষ্কৃত ক্যানোটি বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এটি মেহগনি কাঠে তৈরি এবং সম্ভাব্যভাবে ফ্লোরিডার স্থানীয় নয়, বরং ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছে।
নৌকার ভেতরে পাওয়া গেছে ঊনবিংশ শতাব্দীর জাহাজের অংশ, কেরোসিন ল্যাম্পের ভাঙা টুকরা এবং দুইটি নারকেলের খোসা, যা সম্ভবত পানীয় রাখার জন্য ব্যবহৃত হতো। প্রায় ৯ ফুট (২.৭ মিটার) দীর্ঘ ক্যানোর বয়স নির্ধারণে চলছে বৈজ্ঞানিক পরীক্ষা। গবেষকরা ধারণা করছেন, এটি ষোড়শ শতাব্দীতে স্প্যানিশ অভিযাত্রীদের তৈরি হতে পারে।
ফ্লোরিডার ডেপুটি স্টেট প্রত্নতাত্ত্বিক স্যাম উইলফোর্ড বলেন, "এটি সাধারণ ক্যানোর মতো নয়। এর কাঠ ও আকৃতি স্থানীয় নয়, লোহার হাতিয়ার ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে, যা ইউরোপীয়দের আগমনের পরই দেখা যায়।"
ফ্লোরিডার ইতিহাসে প্রাচীন ক্যানোর সংখ্যা ২০০টির বেশি। এগুলো মূলত মাইকোসুকি ও সেমিনোল আদিবাসী উপজাতিরা ব্যবহার করত। রাজ্যের এক-পঞ্চমাংশ জলাভূমি হওয়ায় ক্যানো তাদের জীবনযাত্রার অপরিহার্য অংশ ছিল।
ফ্লোরিডায় পাওয়া সবচেয়ে পুরোনো ক্যানো অরল্যান্ডোর কাছে, যা ৭ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হয়। তাই ফ্লোরিডাকে বলা যায় পশ্চিম গোলার্ধের প্রাচীন ক্যানোর ভান্ডার হিসেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




