গাজা ছাড়তে রাজি হামাস! কিন্তু অস্ত্র সমর্পণ নয়


প্রকাশিত: ০৫:৩১ ২৬ সেপ্টেম্বর ২০২৫
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ত্যাগ করতে প্রস্তুত, তবে নিজেদের অস্ত্র কখনো সমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, “গাজার শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এ নিয়ে প্রস্তুত।” তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “ফিলিস্তিনি প্রশ্ন ও পরিস্থিতি থেকে হামাসকে বাদ দেওয়া যাবে না, কারণ হামাস একটি ইতিবাচক ভূমিকা পালন করছে।”
গাজী হামাদ আরও উল্লেখ করেন, হামাসের সশস্ত্র শাখার অস্ত্র “বৈধ ও আইনি”, যা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের জন্য ব্যবহার করা হবে। তার ভাষায়, “আমরা কখনো আত্মসমর্পণ করব না।”
যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন হামাদ
আলোচনা প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণ স্থবির অবস্থায় রয়েছে বলে জানান তিনি। এ অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে হামাদ বলেন, “তারা নিজেদের সৎ ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী প্রমাণ করতে ব্যর্থ।”
হামলার স্মৃতি টেনে আনলেন
প্রসঙ্গত, চলতি মাসের ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন সংগঠনের এক নেতার ছেলে এবং কাতারি নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ওই হামলার সময় যে কয়েকজন বেঁচে যান, তাদের মধ্যে গাজী হামাদও ছিলেন।
এই অবস্থায় গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেও অস্ত্র ধরে রাখার ঘোষণা হামাসের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




