ইসরায়েলি প্রতিরক্ষা ব্যর্থ! হুতির ড্রোন হামলা বাঁচাতে পারেনি আয়রন ডোম


প্রকাশিত: ০৪:৫৭ ২৫ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলের লোহিত সাগরের উপকূলবর্তী পর্যটন শহর ইলাতে বুধবার (২৪ সেপ্টেম্বর) হুতিদের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, একজন মাঝারি এবং বাকি ১৯ জন শারপনেলের আঘাতের শিকার হয়েছেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ছুঁড়েছিল। ঘটনাস্থলেই তা একটি হোটেলের কাছে শপিং এলাকায় বিস্ফোরিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ড্রোনটি শনাক্ত করতে সক্ষম হয়, তবে দুইটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও তা ব্যর্থ হয়। সম্ভবত ড্রোনটি নিচু উচ্চতায় আকাশপথে চলার কারণে প্রতিরোধ করা যায়নি।
ঘটনার পরে ইসরায়েলি বিমানবাহিনী দ্রুত দুটি হেলিকপ্টার পাঠিয়ে গুরুতর আহতদের বিয়ারশেভার সোরোকা মেডিকেল সেন্টারে স্থানান্তর করে, বাকিরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “হুতিরা ইরান, লেবানন ও গাজা থেকে শিক্ষা না নিয়ে ভুল পথে হাঁটছে। যারা আমাদের ক্ষতি করবে, তাদের সাতগুণ মূল্য দিতে হবে।”
হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা ইলাতে দুটি আলাদা লক্ষ্যবস্তুতে ড্রোন ছুড়েছিল, যদিও দ্বিতীয়টি লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কয়েকদিন ধরেই হুতিরা ইলাতকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে রামন বিমানবন্দরেও হামলা ঘটেছিল। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামাসবিরোধী অভিযানের পর থেকে হুতিরা প্রায় ৯০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪১টির বেশি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




