আবারও ফিরছে ‘জিমি কিমেল লাইভ’,ট্রাম্পের সব আনন্দ ম্লান!


প্রকাশিত: ০৫:২৬ ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছয় দিন বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরছে জনপ্রিয় মার্কিন রাতের কৌতুক অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’। আজ মঙ্গলবার থেকে এবিসি নেটওয়ার্কের পর্দায় ফিরছে এই অনুষ্ঠান, যা নিয়ে নতুন করে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।
ঘটনার শুরু গত ১৫ সেপ্টেম্বর। ওইদিনের অনুষ্ঠানে উপস্থাপক জিমি কিমেল রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন। কিমেল অভিযোগ করেন, “মাগা (MAGA) গ্যাং এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।” তাঁর আরও কিছু বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। এমনকি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডান কারও কিমেলকে “অসুস্থ মানসিকতার পরিচয়” দেওয়া ব্যক্তি বলে মন্তব্য করেন এবং ডিজনিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবিসি নেটওয়ার্ক ‘জিমি কিমেল লাইভ’-এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এবং কিমেলকেও সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। তখন ধারণা করা হচ্ছিল, এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এবিসির পদক্ষেপকে স্বাগত জানান।
তবে সোমবার ডিজনি কর্তৃপক্ষ অনুষ্ঠান ফেরানোর ঘোষণা দেয়। তাদের বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশের জন্য আবেগময় পরিস্থিতিতে উত্তেজনা এড়াতেই সাময়িকভাবে অনুষ্ঠানটি বন্ধ রাখা হয়েছিল। জিমির সঙ্গে আলোচনার পর আমরা মনে করছি, এখন শোটি আবার ফিরিয়ে আনার সময় এসেছে।”
এই সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্প প্রশাসনের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। কারণ, ট্রাম্প বরাবরই তাঁর সমালোচনাকারী গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছেন।
ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব আইগার এবং ডিজনি এন্টারটেইনমেন্টের সহপ্রধান ডানা ওয়ালডেন এ সপ্তাহান্তে কিমেলের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের দাবি, এবিসি নেটওয়ার্ক কোনো চাপের কাছে নত না হয়ে বিনোদন সংস্থার স্বার্থকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজকের সম্প্রচারেই কিমেল পুরো বিষয়টি নিয়ে দর্শকদের উদ্দেশে নিজের বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তিনি বা তাঁর প্রতিনিধিরা এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




