পাকিস্তান সীমান্তে গুলিবিনিময়: ভারতীয় সেনা নিহত, কাশ্মীরে ফের উত্তেজনা


প্রকাশিত: ০৩:১০ ১৩ আগস্ট ২০২৫
পাকিস্তান ও ভারতের সীমান্তে ফের তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলাকালে।
ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা ১২ আগস্ট গভীর রাতে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনাদের অভিযোগ, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না; বরং হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সরাসরি সহায়তা পায়।
ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে মারা যান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ হয়নি।
এর আগে, গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এর জবাবে ভারত পাকিস্তানে হামলা চালায় এবং পাকিস্তানও পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও কয়েক সপ্তাহের মধ্যেই সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




