ইবিতে ই-পেমেন্ট সুবিধা প্রদানে ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন


প্রকাশিত: ১২:২৪ ২২ জানুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ফ্রি ই-পেমেন্ট, এটিএম কার্ডসহ সকল প্রকারের অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদানে ক্যাম্পাসে ক্যাম্পেইন বুথ স্থাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার থেকে বুধবার (২১ জানুয়ারি) তিন দিনব্যাপী ক্যাম্পাসের ডায়না চত্বরে সেবা প্রদান কার্যক্রম শেষে আরো তিন দিন বৃদ্ধি করা হয়। ইতোমধ্যেই প্রায় এক হাজার ইবি শিক্ষার্থী তাদের প্রোফাইল আপডেট করেছেন। এতে কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যাংকিং সেবা ও ফি পেমেন্টের সুবিধা পাবেন তারা।
জানা যায়, গত বছরের ৮ নভেম্বর শিক্ষার্থীদের পেমেন্ট ভোগান্তি নিরসনের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডিজিটাল পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীদের ফ্রি ব্যাংকিং সুবিধা প্রদান কার্যক্রম সহজলভ্য করতে ক্যাম্পেইন বুথ স্থাপন করেছে ইসলামী ব্যাংক। যেখানে চার্জমুক্ত ব্যাংকিং, ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড কার্ড, সহজ একাউন্ট সুবিধা, তাৎক্ষণিক ভার্চুয়াল কার্ডসহ নানান সুবিধা প্রদান করা হয়।
এদিন ক্যাম্পেইন পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।
ইসলামী ব্যাংকের সমন্বয়কারী কর্মকর্তা বলেন, কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যাংকিং সেবা ও ফি পেমেন্টের সুবিধা পাবেন শিক্ষার্থীরা। তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটি বিশেষ ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যা সাধারণত বছরে ৮০০ টাকা চার্জের বিনিময়ে পাওয়া যায়। এছাড়া সেলফিন অ্যাপ ডাউনলোডের মাধ্যমে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে একটি ভার্চুয়াল কার্ডও পাচ্ছেন। তারা যেকোনো ব্রাঞ্চ থেকে সহজে একাউন্ট খুলতে পারবেন এবং আন্তর্জাতিক সার্ভারে নিবন্ধিত হয়ে কার্ডটি হাতে পেতে প্রায় দশ দিন সময় লাগবে।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দীর্ঘদিন পরে হলেও ইসলামী ব্যাংকের সৌজন্যে ডিজিটাল পদ্ধতিতে ইবি ছাত্ররা পেমেন্ট করতে পারবে। এজন্য আমরা ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে আজকের আধুনিক যুগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা এই সুযোগগুলো ব্যবহার করে তারা তাদের বিভিন্ন কর্মকান্ড বিশেষ করে তাদের লেনদেনের কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। এক্ষেত্রে তাদের সময় খরচও কম হবে এবং সেখানে তারা অনেক ট্রান্সপারেন্ট কাজ করতে পারবে এবং তাদের বাড়তি ঝামেলাও পোহাতে হবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




