কৃষিঋণের আওতায় কাঁঠাল-বিটরুট-কালোজিরাসহ নতুন ১০ ফসল


প্রকাশিত: ১০:২৫ ১৩ আগস্ট ২০২৫
দেশের কৃষি খাতে বৈচিত্র্য ও উৎপাদন বৃদ্ধিতে নতুন দিগন্ত খুলে দিল বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় প্রথমবারের মতো খিরা, কচুর লতি, কাঁঠাল, বিটরুট, কালোজিরা, বস্তায় আদা, রসুন, হলুদ এবং খেজুরের গুড় উৎপাদনকে কৃষি ঋণের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) নতুন নীতিমালা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে কৃষি ঋণ বিভাগের পরিচালকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসব ফসল চাষে ঋণ চালু হলে কৃষকের আয় বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, রপ্তানির সুযোগ সৃষ্টি হবে এবং আমদানি নির্ভরতা কমবে। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কৃষকদের সহায়তা বাড়াতে হবে এবং তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে হবে। তিনি সতর্ক করেন, প্রকৃত কৃষকের হাতে ঋণ পৌঁছাচ্ছে কি না তা পর্যবেক্ষণে রয়েছে এবং দালালদের মাধ্যমে ঋণ বিতরণ ঠেকাতে নজরদারি বাড়ানো হবে।
তিনি আরও বলেন, কৃষি ঋণের লক্ষ্যমাত্রা আরও উচ্চাভিলাষী হওয়া উচিত। ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি, যাতে সবাই লাভবান হয় এবং দেশও উপকৃত হয়।
২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ করেছে, যা গত বছরের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকার চেয়ে ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। তবে গত অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ব্যাংকগুলো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




