গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি


প্রকাশিত: ০৩:১৫ ৪ অক্টোবর ২০২৬
গাজার যুদ্ধপূর্ব ও বর্তমান অবস্থার স্যাটেলাইট ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে শীতের আগেই গাজার বেসামরিক মানুষের কাছে জরুরি আশ্রয়, চিকিৎসাসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে গাজার একাধিক এলাকার আগে ও পরের ছবি শেয়ার করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক বিশেষ দূত জোলি। পোস্টে তিনি লেখেন, এখন গুগল আর্থ খুললেই গাজার বর্তমান অবস্থা দেখা যাচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, গাজার পুরো এলাকাজুড়ে বহু বসতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ মানুষের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
জোলি জানান, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রীর সহায়তা দরকার। তবে ত্রাণ ও আশ্রয় উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে এখনো বিভিন্ন বাধা ও বিলম্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শীত ঘনিয়ে আসায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে জোলি বলেন, মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা বেসামরিক মানুষের কাছে পৌঁছানো এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স্যাটেলাইট ছবি ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি দেখালেও মানুষের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের পুরো চিত্র সেখানে ধরা পড়ে না বলেও মন্তব্য করেন জোলি।
তার মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজার মানুষের প্রয়োজনীয় সহায়তা বাস্তবে নিশ্চিত করা এবং তাদের বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও কমিউনিটি পুনর্গঠনের সুযোগ তৈরি করা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




