মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের


প্রকাশিত: ০১:০১ ১৯ সেপ্টেম্বর ২০২৬
মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলিয়া ভাট জানান, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন বা BMC-এর সুপারিশ অনুযায়ী ২০টি স্কুল সংস্কার ও উন্নয়নে সহায়তা করবেন তিনি ও রণবীর কাপুর। তাদের লক্ষ্য শিশুদের জন্য আরও উন্নত ও সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরি করা।
মোদির জন্মদিনে আলিয়া-রণবীরের বিশেষ উদ্যোগ
১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান আলিয়া। একই পোস্টে তিনি জানান, ‘সেবা সংকল্প অভিযান’-এর সঙ্গে যুক্ত হয়ে সমাজের জন্য কাজ করার অংশ হিসেবেই তারা স্কুলগুলোর উন্নয়নে সহায়তার সিদ্ধান্ত নিয়েছেন।
আলিয়ার ভাষ্য অনুযায়ী, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য আরও ভালো পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
স্কুলগুলো নির্বাচন করা হবে BMC-এর সুপারিশের ভিত্তিতে।
কী এই ‘সেবা সংকল্প অভিযান’?
‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির মাসব্যাপী একটি কর্মসূচি। এটি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলার কথা। নরেন্দ্র মোদির জনজীবনের ২৫ বছর পূর্তিকে সামনে রেখে কর্মসূচিটি নেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় রক্তদান, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের কথা জানানো হয়েছে।
একসঙ্গে বড় পর্দায়ও আলিয়া-রণবীর
ব্যক্তিগত জীবনের পাশাপাশি চলচ্চিত্রেও আবার একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তাদের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
আলিয়া ও রণবীর এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



