সীমান্ত সফরে গিয়ে কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার


প্রকাশিত: ১১:৫২ ২৩ মে ২০২৬
বলিউড তারকা অক্ষয় কুমার পর্দার বাইরেও মানবিক কাজের জন্য বহুবার আলোচনায় এসেছেন। বিভিন্ন দুর্যোগ, সামাজিক সংকট ও জনকল্যাণমূলক উদ্যোগে অনুদান দিয়ে আগেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার কাশ্মীরের একটি প্রত্যন্ত অঞ্চলের সরকারি স্কুলের উন্নয়নে বড় অঙ্কের সহায়তা দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা।
জানা গেছে, জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার নেরো তুলাইল এলাকার একটি সরকারি স্কুলের উন্নয়নের জন্য প্রায় ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। তার সহায়তায় স্কুলটিতে নতুন অবকাঠামো নির্মাণের কাজ এগিয়েছে এবং প্রতিষ্ঠানটি নতুন রূপ পেয়েছে বলে জানা যায়।
ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। ২০২১ সালে সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে দেখা করতে কাশ্মীর সফরে গিয়েছিলেন অক্ষয়। সেই সময় তিনি উত্তর কাশ্মীরের দুর্গম একটি গ্রাম পরিদর্শন করেন। সফরের একপর্যায়ে স্থানীয়দের জীবনযাত্রা ও শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও তার নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলটির অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সহযোগিতার সিদ্ধান্ত নেন অভিনেতা। পরে তার দেওয়া অনুদানের মাধ্যমে স্কুলের নতুন ভবন নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মানবিক উদ্যোগের কারণে অক্ষয় কুমার আবারও ভক্তদের প্রশংসায় ভাসছেন। অনেকেই বলছেন, তিনি শুধু সিনেমার নায়ক নন, বাস্তব জীবনেও সমাজের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



