বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া, নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে


প্রকাশিত: ০৪:৩৮ ১৮ মে ২০২৫
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর তাকে হস্তান্তর করা হয়েছে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে। সেখান থেকে তাকে নেওয়া হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভাটারা থানায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নুসরাত ফারিয়া ওই আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের অর্থায়নে সহায়তা করেছেন। মামলায় আরও কয়েকজন তারকা — অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা ও জায়েদ খানকেও আসামি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে থাকা মামলার কারণেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন তদন্তসাপেক্ষে সিদ্ধান্ত হবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না।”
প্রসঙ্গত, এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, বরং তদন্ত চলমান থাকায় আটক অবস্থায় রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



