আবার চমক নিয়ে ফিরছে ‘সিআইডি’


প্রকাশিত: ০১:৪৪ ২৬ অক্টোবর ২০২৪
টানা গত ২০ বছর ধরে ১৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়েছে ভারতীয় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’র। শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই ধারাবাহিকের শেষ পর্বের সম্প্রচার হয়েছিল।
তবে সুখবর হচ্ছে আবারও ফিরছে জনপ্রিয় এই টেলিভিশন সিরিজ। কেন ৬ বছর পর নির্মাতারা আবারও ফিরিয়ে আনল ‘এসিপি প্রদ্যুম্ন’, ‘দয়া’ এবং ‘অভিজিতকে? জানা গেছে, নেপথ্যে রয়েছে এই ধারাবাহিক ঘিরে দর্শকের না কমা আগ্রহ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআইডি নির্মাতাদের পক্ষ থেকে এ শো-এর কিছু ঝলক দর্শকমহলে প্রকাশ করা হয়েছে। একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যাচ্ছে ‘এসিপি প্রদ্যুম্নকে নিকষ কালো অন্ধকার রাত তখন চিরে দিচ্ছে গাড়ির হেডলাইটের আলো।
মুষলধারে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় কালো ওভারকোট পরা ‘এসিপি প্রদ্যুম্নকে দেখার পাশাপাশি ভিডিওর আবহে শোনা যাচ্ছে সিআইডির ধারাবাহিকের সেই ক্লাসিক থিম মিউজিক। ভিডিওর একেবারে শেষে একটা গুলির শব্দ শোনা যায়। ইঙ্গিত পরিষ্কার এবার এই দ্বিতীয় সিজনে আরও অ্যাকশনে ভরপুর থাকবে সিআইডি।
এই ঝলক দেখামাত্রই হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখলেন, ‘ছোটবেলা ফিরে এল’ আরও একজন লিখলেন, ‘উত্তেজনার পারদ চরমে। শৈশবের স্মৃতি উস্কে দিল এই ঝলক।’
জানা গেছে, চলতি বছরের নভেম্বরে শুরু হয়ে যাবে ‘সিআইডি’ নতুন সিজনের শুটিং। এইমুহূর্তে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। শো-এর ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘নির্মাতাদের পক্ষ থেকে সিআইডির এই নতুন সিজনের প্রস্তাব পেয়ে দারুণ খুশি ধারাবাহিকের অভিনেতারা।’
প্রসঙ্গত, ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত সিআইডি। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সত্যম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেঠি। এক সময় এই সিরিয়াল থেকে ধারাবাহিক জগতের একাধিক তারকাও উঠে আসেন।
এসিপি প্রদ্যুম্ন, দয়া এবং অভিজিৎ ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এবারেও এই ধারাবাহিকের ওই ত্রয়ীর পাশাপাশি দেখা যাবে নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ অভিনেতাকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




