সরাসরি হত্যার হুমকি পেতে শুরু করেছেন কুইন-নায়িকা।


প্রকাশিত: ০২:১৫ ২৭ আগস্ট ২০২৪
বলিউড কেরিয়ারে অনেকদিন থেকেই বলতে গেলে খরা চলছে অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌতের। এদিকে সামনেই তার ছবি এমার্জেন্সি মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার প্রচারনা নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তবে শিখ সম্প্রদায়ের দাবি, এখানে দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। এর আগেই তারা ছবি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন। এবার তো সরাসরি হত্যার হুমকি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং কঙ্গনাকে হুমকি দিচ্ছেন। এসময় শিখ নেতা বলেন, ‘ইতিহাস বদলানো যায় না।
যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন, তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের উঙলি করে (খোঁচায়), সেই আঙুলই কেটে দেই আমরা। আমরকা যদি নিজেদের গলা কাটাতে পারি, তাহলে গলা কাটতেও পারি।’
ভিডিওতে অন্য একজন বলছেন, ‘আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে জুতা দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়েই নিয়েছেন। আমি খুব গর্বিত ভারতীয়।
আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও যদি আমি আপনাকে দেখতে পাই, শুধু একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসেবে নয়, আমার সমস্ত হিন্দু, খ্রিষ্টান এবং মুসলিম ভাইয়ের হয়ে আপনাকে জুতা দিয়ে মেরে স্বাগত জানাব।’
কঙ্গনা নিজেও দেখেছেন এই ভিডিও বার্তাটি। তিনি সেটা এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ‘দয়া করে এই ভিডিওটি দেখুন’। যেখানে ট্যাগ করেছেন মহারাষ্ট্র, পাঞ্জাব ও হিমাচলপ্রদেশের পুলিশকে।
শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-র প্রধান হরজিন্দর সিং ধামী সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছেন। তিনি উল্লেখ করেছেন যে, অতীতেও বেশ কিছু ঘটনা ঘটেছে যখন চলচ্চিত্রে সম্প্রদায়ের ভুল উপস্থাপনের কারণে শিখদের অনুভূতিতে আঘাত লেগেছে।
সিনেমার উপর নিষেধাজ্ঞা চেয়ে, তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেন এবং সেন্সর বোর্ডে শিখ সদস্যদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সঙ্গে অকাল তখতের প্রধান জ্ঞানী রঘবীর সিংও দাবি করেছেন যে ছবিটি ‘ইচ্ছাকৃতভাবে শিখদের চরিত্রকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে তুলে ধরে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ।’
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ইরানের ১২ বছরের শিশুরাও অংশ নেবে যুদ্ধে

