ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায়


প্রকাশিত: ০৪:০৬ ২০ জানুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২৫ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্নাতকোত্তর ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ব্যাগ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি এসোসিয়েট প্রফেসর ওবাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিশেষ অতিথি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, অতিথি ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম ও প্রফেসর গিয়াস উদ্দিন। এছাড়া বিভাগের এসোসিয়েট প্রফেসর শিরিনা খাতুন, এসিস্ট্যান্ট প্রফেসর ফিরোজ আল মামুনসহ অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চার বছরের স্মৃতিময় দিন গুলো স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন এবং নবীনদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা ও দিকনির্দেশনার বার্তা দেন। নবীনরাও তাঁদের অনুভূতি প্রকাশ করে এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নাচ ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বেগম রোকসানা মিলি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, ছাত্রবান্ধব শিক্ষকের প্রথম কাজ ক্লাসে যাওয়া। শিক্ষার্থীদের একাডেমিক কাজে সংযুক্ত করার একমাত্র উপায় একাডেমিক ক্লাস। আজকে শিক্ষার্থীরা যে অনাকাঙ্ক্ষিত কাজ বা মুভমেন্টে জড়াচ্ছে তার অন্যতম কারণ শিক্ষকরা তাদেরকে নিয়মিত ক্লাসে ধরে রাখতে পারছে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফলতার জন্য সততার সাথে পরিশ্রম করে যেতে হবে। পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। এছাড়া কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট রাখতে হবে যে আমার এটি করতেই হবে। আর এসব কাজে সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
