সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলে নতুন নেতৃত্ব


প্রকাশিত: ১১:৪৮ ১ নভেম্বর ২০২৫
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুবিদখালী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মো. সাব্বির হোসাইনকে সভাপতি ও তাওহীদ ইসলামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে এই নতুন নেতৃত্বকে কেন্দ্র করে ব্যাপক আনন্দ ও প্রত্যাশা দেখা দিয়েছে। মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল (দৈনিক দিনকাল) নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাওহীদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, “বলেছিলাম, একদিন স্বপ্নই কথা বলবে, দুঃখের আয়ু কমবে, সূর্যের মতো তুমি জ্বলবে। নিবেদিত এবং যোগ্যদের মূল্যায়ন হবে।”
এছাড়া দৈনিক কণ্ঠশক্তির মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইউনুচ মৃধা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “অভিনন্দন সম্মানিত নেতৃবৃন্দ। আশা করছি, আপনাদের সৎ চিন্তা, নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধ ‘সুবিদখালী সরকারি কলেজ’-কে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও শৃঙ্খলার ক্ষেত্রে আপনারা দক্ষতার পরিচয় দিয়ে কলেজকে এগিয়ে নিয়ে যাবেন।”
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি ইমরান খান, সহ-সভাপতি মো. হাসান, মো. মুছা শরীফ, শফিকুল ইসলাম (আসিফ), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, মো. রাকিব, সাংগঠনিক সম্পাদক মো. আকাশ সিকদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রায়হান এবং প্রচার সম্পাদক মো. মাইনুল ইসলাম।
দীর্ঘদিনের অপেক্ষার পর সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বের পরিবর্তন শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আশা করা যাচ্ছে, এই নতুন নেতৃত্ব শিক্ষার মান, শৃঙ্খলা এবং কলেজের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এভাবে সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে—তারুণ্যের নেতৃত্বে, দেশপ্রেম ও আদর্শের মশাল হাতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

