• সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনুচ মৃধা: পটুয়াখালী প্রতিনিধি

ইউনুচ মৃধা: পটুয়াখালী প্রতিনিধি

সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলে নতুন নেতৃত্ব

সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলে নতুন নেতৃত্ব

১১:৪৮ ১ নভেম্বর ২০২৫

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুবিদখালী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মো. সাব্বির হোসাইনকে সভাপতি ও তাওহীদ ইসলামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।