ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধাভিত্তিক সিট বণ্টনসহ ১৫ দফা দাবি হল শিবিরের


প্রকাশিত: ০৬:৪১ ২৭ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধাভিত্তিক সিট বণ্টনসহ ১৫ দফা দাবি জানিয়েছে হল শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের হল শাখা সভাপতি তানজিল হোসাইনসহ অন্য নেতাকর্মীরা। ।
দাবিগুলো হল: মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে সিট, ডাইনিংয়ের খাদ্যগুণ উন্নয়নে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্য ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ; প্রতিটি ব্লকে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং সাপ-মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা; ওয়াশরুমের নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ; রিডিং রুমে পর্যাপ্ত আসন ও এসি স্থাপন; শিক্ষার্থীদের জন্য ফ্রিজ ও ওয়াশিং মেশিন সরবরাহ; খেলাধুলার উপকরণ বৃদ্ধি; মসজিদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন; হলের ছাদ ও পানি নিষ্কাশন ও সংস্কার; অভিযোগ দ্রুত সমাধান; মেধা ও সিনিয়রিটিভিত্তিক সিট বণ্টন; এবং গণরুম ব্যবস্থা বাতিল করে পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি—এসব ব্যবস্থা বাস্তবায়নে জোরালো দাবি জানানো হয়েছে।
হল শাখা সভাপতি তানজিল হোসাইন বলেন, “আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে হল সংস্কারের লক্ষ্যে নানাবিধ প্রস্তাবনা নিয়ে প্রভোস্ট স্যারের সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় আলোচনায় বসেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে বেশকিছু সংস্কার কাজ সম্পন্ন করেছেন। তথাপিও বর্তমানে হলে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করায়, আমরা স্যারের নিকট ১৫ দফা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি। স্যার আমাদেরকে দফাগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন। আমরা প্রত্যাশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।”
হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা সবই করার জন্য প্রস্তুত। আমাদের হল পুরো দেশের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য মডেল হয়ে উঠবে। ইনশাআল্লাহ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
