সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক


প্রকাশিত: ০৫:১৫ ২১ অক্টোবর ২০২৫
বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের তারুণ্যের মাহফিল-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ মিনিট সিরাত ২০২৫’-এ দ্বিতীয় স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইহসানুল হক খান। এসময় পুরস্কার হিসেবে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত মোট ৪টি সেশনে তরুণদের নিয়ে বিশেষায়িত ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি সম্পন্ন হয়।
জানা যায়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা থেকে নিবন্ধিত ১ হাজার তরুণ ডেলিগেটকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রশিক্ষণমূলক ও উৎসবমুখর এ আয়োজনে ছিল প্যানেল ডিসকাশন, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন, পুরস্কার বিতরণী এবং কবিতা ও সুরের জলসা।
প্রোগ্রাম পরিচালনা করেন সৃজনঘরের সভাপতি লেখক ও গবেষক হামমাদ রাগিবের পরিচালনায় প্রোগ্রামটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমীম।
জানা যায়, এই প্রতিযোগিতায় দেশের ৮০টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ২০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য ১২ জনকে সিলেক্ট করা হয়। এতে প্রথম স্থান অধিকারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান নাঈমকে লতিফ ট্রাভেলসের সৌজন্যে পবিত্র ওমরাহ প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারী ইবি শিক্ষার্থী ইহসানুল হক নাফিসকে একটি ল্যাপটপ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মুবিদুর রহমান নাবিলকে একটি ডেস্কটপ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, সেরা ১২ তে স্থান পাওয়া বাকি নয়জনের হাতেও নগদ অর্থসহ বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়
বিজয়ী প্রতিযোগী ইহসানুল হক বলেন, সৃজনঘর আয়োজিত ভিজুয়াল সিরাত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করতে পেরে মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি।
পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সকল শুভাকাঙ্ক্ষীকে — যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই অর্জন আমাকে আগামীতে সিরাত বিষয়ে আরও গভীরভাবে গবেষণা ও অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করবে।
বিজয়ী ইহসানুল হক বলেন, ‘সৃজনঘর আয়োজিত ভিজুয়াল সিরাত প্রতিযোগিতায় রানার-আপ হতে পেরে সর্বপ্রথম মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার বাবা-মাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যারা সবসময় আমাকে সিরাত চর্চা ও ইসলামী শিক্ষার প্রতি অনুপ্রাণিত করেছেন। এই অর্জন আমাকে আগামীতে সিরাত বিষয়ে আরও গভীরভাবে গবেষণা এবং অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করবে।’
এমএনবিডি/তানিম তানভীর
বিজ্ঞাপন
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার