ডেকোরেটরের সামগ্রী সরালো ইবির বৈছাআ'র নেতা


প্রকাশিত: ০৬:৩৫ ২৪ জানুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেকোরেটরের সামগ্রী সরানোর অভিযোগ উঠেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন শাখা বৈছাআ'র যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আজিজ ডেকোরেটরের চেয়ার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী সরানোর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আজিজ ডেকোরেটরের এক কর্মকর্তা বলেন, আমরা মেইন গেইটে কাজের এক পর্যায়ে কিছু সামগ্রী আনতে দোকানে যাই। পরে এসে দেখি ৫০টি চেয়ার, বৈদ্যুতিক তার ও ক্যাবল নেই। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না।
তবে সামগ্রী সরানোর অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাঁধন বলেন, ডেকোরেটরের মালিকের সাথে পূর্বে আমার ইন্টারনাল ঝামেলা ছিলো। গতকাল মেইন গেইটে আবার তিনি ঝামেলা করেন। এক পর্যায়ে উচ্চবাক্য করে, আমার বাপ তুলে বাজে কথা বলে। পরে তিনি বাজারের দিকে চলে গেলে আমি হলের দিকে চলে আসি। মেইন গেইট থেকে আমি কোনো কিছু সরায়নি।
আজিজ ডেকোরেটরের মালিক বলেন, একটা ছেলের সাথে আমার কথাকাটাকাটি হয়। কিন্তু খারাপ কোনো কথা তাকে বলা হয়নি।
এদিকে সাদ্দাম হোসেন হলের গেস্ট রুমে আজিজ ডেকোরেটরের কিছু সামগ্রী আছে বলে গুঞ্জন ওঠে। পরে সরেজমিনে দেখা যায়, রুমটি লাইট বন্ধ ও তালা বন্ধ অবস্থায় পাওয়া যায়। হলের দায়িত্বরত কর্মকর্তা তালা খুললে সেখানে চেয়ার, বৈদ্যুতিক তার ও ক্যাবল পাওয়া যায়। তবে কে বা কারা এ কাজটি করেছে তা বলতে পারেননি দায়িত্বরত কর্মকর্তা।
দায়িত্বরত কর্মকর্তা তুহিন বলেন, আমার ডিউটি শুরু হওয়ার আগে রুমটি তালা বন্ধ ছিলো। পূর্বের কর্মকর্তা থেকে চাবি নেই। কিন্তু তালাবন্ধের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
এ বিষয়ে শাখা বৈষম্যবিরোধীর আহ্বায়ক এস এম সুইট বলেন, ব্যক্তিগত কোনো ঝামেলা থাকলে তার জেরে কেউ কিছু করলে আমার কিছু বলার নাই। তবে সংগঠনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া



