সাজিদ হত্যার বিচার চেয়ে ইবিতে কফিন মিছিল; শিক্ষার্থীদের সাথে সিআইডির পর্যালোচনা বৈঠক


প্রকাশিত: ০৮:১৬ ২৬ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার একশো দিন পেরোলেও জড়িতদের এখনো গ্রেফতার ও শাস্তি প্রদান করা যায়নি। দায়িত্বের এক মাস দশদিনেও জড়িতদের চিহ্নিত করতে পারেনি পুলিশের বিশেষায়িত শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৬ অক্টোবর) পৌনে তিনটায় বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অফিসে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীদের সাথে পর্যালোচনা বৈঠক করেন তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও অধ্যাপক ড. ফকরুল ইসলাম, সিআইডি শাখার বিশেষ পুলিশ সুপার আবু তারেক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্য তদন্ত কর্মকর্তাবৃন্দ। এসময় শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
বৈঠকে জানা যায়, সাজিদের হত্যাকারীদের চিহ্নিত করতে বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত
কাজ চালিয়ে যাচ্ছেন তদন্ত কর্মকর্তারা।
নিয়মিত তথ্য সংগ্রহে ক্যাম্পাসে আসা হয় তাদের। এখন পর্যন্ত ৩৫ জন ব্যক্তির সাথে তথ্যের জন্য যোগাযোগ করা হয়েছে। সকলের সহযোগিতায় জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের দাবি সাজিদের হত্যাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এক্ষেত্রে অপরাধী যে দলেরই হোক না কেন তার একটাই পরিচয় সে অধরাধী। তদন্তের প্রয়োজনে যে কাউকে সিআইডি জিজ্ঞাসাবাদ করার এখতিয়ার আছে। তবে নিরপরাধ কাউকে যেন কোনো প্রকার হেনস্তা করা না হয় সেদিকেও লক্ষ্য রাখার বিষয় জানান তারা।
তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্বাভাবিকভাবেই কোনো ঘটনায় সন্দেহজনক হিসেবে তদন্ত সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের এ ঘটনায় একইভাবে কাজ চালিয়ে যাওয়া একটু কঠিন। কেননা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে অনেক সময় তাকে অপরাধী হিসেবে মনে করে পরিস্থিতি ঘোলাটে করার সম্ভাবনা থাকে। তাই আমরা তদন্তের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বা অন্য যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবো মর্মে প্রশাসনের নিকট প্রজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অপরাধীদের দ্রুত শনাক্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে বৈঠকে দুইটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- প্রতি দুই সপ্তাহে একবার করে শিক্ষার্থীদের সাথে তদন্ত কাজের পর্যালোচনা বৈঠক করবে সিআইডি।
তদন্তের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বা অন্য যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে সাজিদের হত্যার বিচার দাবিতে কফিন মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্রমজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠন অংশ নেয়। এসময় আগামী সাতদিনের মধ্যে সাজিদ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ নিয়ে বিভিন্ন সময় ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীরা জড়িতদের বিচার দাবিতে আন্দোলন করে। হত্যার ঘটনায় প্রায় ২ মাস পর আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী




