ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, পল্টন-সায়েন্সল্যাব-ধানমন্ডি- মিরপুরে বাধা, অনেকে আটক

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৬:৪৫ ২৯ জুলাই ২০২৪
রাজধানীর ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ এবং পল্টন, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মিরপুরে বাধা দিয়েছে পুলিশ। এ সময় অনেককে আটক করা হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এর আগে একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে জড়ো হন। এ সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে।
সেখানে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে পল্টন মোড়ে আট থেকে দশজন আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা যায়। ছাত্র হত্যার বিচার ও আটকৃতদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায়। সেখানে বাধা দেয় পুলিশ।
এ সময় পল্টন মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এদিন সকাল থেকেই সাজোঁয়াযানসহ প্রেস ক্লাবের সামনে কড়া অবস্থান নেয় পুলিশ। বর্তমানে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কারীসহ চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আটক চারজনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক ও রাফি নামে একজন রয়েছেন।
রাজধানীর মিরপুর ১০ ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা


